লংগদু প্রতিনিধি ॥
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে পতাকা প্রদক্ষিণ ও র্যালি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রাঙামাটির লংগদুতে বুধবার সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে ৩৬ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। স্বাধীনতা অর্জনের ৫০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ধারণ করে ৫০টি লালসবুজ পতাকা ৫০জন আনসার সদস্য বহন করে র্যালিতে অংশ নেয়। এরপর র্যালিটি ৫০ মিনিটব্যাপী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর দপ্তরে এসে মিলিত হয়।
৩৬ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক জাহিদুল ইসলামের তত্ত্বাবধায়নে সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দত্ত র্যালির নেতৃত্ব দেন। এ সময় তিনি বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে দেশের মানুষ মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার তাৎপর্য ও গুরুত্ব অনুধাবন করে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে। পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় সকল গুরুত্বপূর্ণ কাজ ও দেশের সংকটকালীন সময়ে অতীতের মতো জনগনের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।’
