নিজস্ব প্রতিবেদক
শুধু ঘুরতে যাওয়াই নয়,ঘুরতে গিয়েও সামাজিক দায়বদ্ধতাকেই যেনো খুব করে মনে রাখলেন তারা। তাইতো রাঙামাটি থেকে দুর পাহাড়ের পর্বতকণ্যা সাজেকে গিয়ে ‘ আসুন,পর্বতকণ্যা সাজেককে পরিচ্ছন্ন রাখি’ শ্লোগানে পরিবেশ সচেতনতামূলক কর্মসূচী পালন করেছে পাহাড়ের সবচে জনপ্রিয় অনলাইন পোর্টাল পাহাড়টোয়েন্টিফোর ডট কম।
মঙ্গলবার সকালে সাজেকের হেলিপ্যাড এলাকায় সচেতনামূলক ব্যানার নিয়ে প্রচারাভিযান চালায় পাহাড়টীমের সাংবাদিকরা। সম্পাদক ফজচলে এলাহীর নেতৃত্বে তারা স্থানীয় দোকানি ও বেড়াতে আসা পর্যটকদের অনুরোধ করেন,যেনো তারা কোন বর্জ্যই নির্দিষ্টস্থান ছাড়া যত্রতত্র না ফেলেন।
সাজেকের অপরূপ প্রাকৃতিক দৃশ্যের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তারা অনুরোধ করেন, এই অরণ্যসুন্দরী পর্বতকণ্যা সাজেককে সুন্দর রাখলে স্থানীয় পর্যটনই উপকৃত হবে এবং আরো বেশি মানুষ ছুটে আসবেন অপরূপ এই জনপদকে দেখতে,উপভোগ করতে।’
কর্মসূচীতে অংশ নেন পাহাড়টোয়েন্টিফোর ডট কম এর নির্বাহী সম্পাদক হেফাজত সবুজ,বার্তা সম্পাদক শংকর হোড়,প্রধান প্রতিবেদক জিয়াউল জিয়া, প্রধান আলোকচিত্রী তৌসিফ মান্নান, বিভাগীয় সম্পাদক তানিয়া এ্যানি,ফিচার সম্পাদক শুভ্র মিশু,মফস্বল সম্পাদক সাইফুল হাসান,বিভাগীয় সম্পাদক (স্কুলবেলা ও পার্বত্যপুরাণ) মিশু মল্লিক, স্পেশাল করেসপন্ডেন্ট অপু দত্ত,সিনিয়র দুই স্টাফ করেসপন্ডেন্ট জাকির হোসেন ও আরমান খান।
কর্মসূচীতে স্বতস্ফূর্তভাবে অংশ নেন চাঁদপুর এর হাজীগঞ্জ ও কুমিল্লা থেকে আসা একদল পর্যটক। তারা পরিচ্ছন্নতা কার্যক্রমেও সহযোগিতা করেন।
এইসময় হেলিপ্যাডের পাশের ভাসমান দোকানীদের অনেকেই জানান, অনেকে পর্যটককে অনুরোধ করলেও তারা যেখানে সেখানে ময়লা ফেলেন,কথা শোনেন না। তারা এই বিষয়ে বেড়াতে আসা সবার সচেতনতা ও স্থানীয় প্রশাসনের পদক্ষেপের উপর জোর দেন।
