মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি ॥
রাঙামাটির বাঘাইছড়ি থেকে ঢাকা যাতায়াতের জন্য আরও একটি শান্তি পরিবহন চেয়ার কোচ সার্ভিস সংযোগ করেছে খাগড়াছড়ি সড়ক পরিবহন ও মালিক সমিতি। বুধবার সকাল সাতটায় মারিশ্যা চৌমুহনী থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করে শান্তি পরিবহন চেয়ার কোচ সার্ভিস, এ নিয়ে মোট দুটি শান্তি পরিবহন মারিশ্যা টু ঢাকা যাত্রী আসা নেওয়া করবে।
সমিতির নেতৃবৃন্দ জানান, মারিশ্যা থেকে ছাড়বে সকাল ৭.০০ মিনিট, ও বিকাল ৪.৩০ মিনিটে। ঢাকা শিবপুর থেকে ছাড়বে সন্ধ্যা ৭.০০ মিনিটে ও ঢাকা বাইপেল থেকে ছাড়বে সন্ধ্যাঃ-৭.০০টায়।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক সমিতির বাঘাইছড়ি সদস্য দীলিপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঘাইছড়িবাসীর আবেদনে গত ২৭ নভেম্বর ২০২১-ইং তারিখে খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক সমিতি অনুষ্ঠিত আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১ ডিসেম্বর থেকে মারিশ্যা টু ঢাকা যাতায়াতে শান্তি পরিবহনের আরও একটি চেয়ার কোচ সংযোগ সেবা চালু করা হবে।
