নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ মঙ্গলবার ৪১তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০২৩ চাঁদপুর ভেন্যুতে রাঙামাটি নিজেদের দ্বিতীয় খেলায় ৪ উইকেটে কক্সবাজার জেলার কাছে পরাজিত হয়েছে। টানা দ্বিতীয়বারের মত টসে জিতে রাঙামাটির অধিনায়ক মোঃ ইলিয়াছ লেথাম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
রাঙামাটি উদ্বোধনী দুই ব্যাটসম্যান ইমন ও জুয়েল দুর্দান্ত সূচনা এনে দেয়।ওপেনিং জুটিতে ৯৬ রান করে দলকে বড় স্কোর গড়তে মূল ভিত করে দেয় ইমন ও জুয়েল।ইমন ৪৮ রান ও জুয়েল ৪৪ রান করে আউট হয়।এরপর কোটার খেলোয়াড় ফাহিম ও অধিনায়ক ইলিয়াছ লেথাম জুটি ১৮০ রানে গিয়ে বিচ্ছিন্ন হয়।ফাহিম ৩৯ করে আউট হবার পর রাঙামাটির অধিনায়ক একাই লড়তে থাকে।
রাঙামাটির বাকী ব্যাটসম্যানরা অধিনায়ককে যোগ্য সঙ্গ দিতে না পারায় রাঙামাটি ৫০ ওভারে ৮ উইকেটে ২৬২ রান করে তাদের ইনিংস শেষ করে।অধিনায়ক ইলিয়াছ লেথাম ৬৪ রান করে রান আউট হয়। মধ্যাহ্ন বিরতির পর কক্সবাজার জেলা দল ২৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নুরুল আলমের অপরাজিত ৭৫, সায়েদ হোসেন জয় ৪৬,আবদুল্লাহ আল হিরো ৫৪ ও মোদাচ্ছের হোসেনের অপরাজিত ৩৫ রানে ভর করে ৪৮.৫ ওভারে ২৬৩ রান সংগ্রহ করে টানা দ্বিতীয় জয় লাভ পায়।রাঙামাটি এই ম্যাচে কোটায় ৩ জন খেলোয়াড়কে খেলিয়েছে কিন্তু ফিল্ডারদের ফিল্ডিং ও ক্যাচ মিসে দলের পরাজয়ে অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠে।
রাঙামাটির শেষ ম্যাচ ১৭ মার্চ ঝালকাঠি জেলার সাথে ।এর আগে ১০ মার্চ প্রথম ম্যাচে মাদারীপুর জেলার কাছে ২ উইকেটে রাঙামাটি পরাজিত হয়েছিলো।
