নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর শুক্রবার ইয়াং টাইগার্স বিসিবি অনুর্ধ্ব ১৪ বয়স ভিত্তিক জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২২-২৩ এর চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে ‘বি’ গ্রুপের খেলায় কক্সবাজার জেলা দলের কাছে ২৫৮ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে রাঙামাটি জেলা দল।
রাঙামাটি তাদের শেষ ম্যাচে কক্সবাজার জেলা দলের সাথে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। কক্সবাজার জেলা দল ৫০ ওভারে ৪ উইকেটে ৩৫৩ রানের বিশাল স্কোর সংগ্রহ করে। কক্সবাজারের ব্যাটার তামিম একাই ১৫১ রান করে অপরাজিত থেকে রাঙামাটির বোলারদের তছনছ করে দেন।তাকে যোগ্য সঙ্গ দিয়ে আরেক ব্যাটার তারেক করেন অপরাজিত ৬১ রান।
মধ্যাহ্ন বিরতির পর রাঙামাটি জেলা দল ৩৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২৭.১ ওভারে ৯৫ রানে অলআউট হয়ে ২৫৮ রানের বড় পরাজয় বরন করে।কক্সবাজারের বোলার আলিমুল ২০ রানে রাঙামাটির ৮ উইকেট শিকার করেন।
রাঙামাটি প্রথম ম্যাচে চাঁদপুরের সাথে ১০ উইকেটে পরাজিত হয়,দ্বিতীয় ম্যাচ বান্দরবানের সাথে বৃষ্টির কারনে পরিত্যাক্ত হয়।দলের সাথে ম্যানেজার হিসেবে বেনু দত্ত ও কোচ হিসেবে শ্যামল ত্রিপুরা দায়িত্বে রয়েছেন।
Previous Articleকুকিচীন’র দায় নিতে নারাজ নিজ জনগোষ্ঠির নেতারা !
Next Article ট্রাকের ধাক্কায় পর্যটকের মৃত্যু বান্দরবানে
