নিজস্ব প্রতিবেদক, লংগদু
রাঙামাটির লংগদু উপজেলা রাজনগর (৩৭ বিজিবি ব্যাটালিয়ন) জোনের অভিযানে অবৈধ সেগুন (গোল) কাঠ জব্দ করা হয়েছে।
শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর বিজিবি জোনের অধিনায়ক লেঃ কর্ণেল শাহ মোহাম্মদ শাকিল আলম এর দিক নির্দেশনায় জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে কাঠালতলী ক্যাম্পের এপিবিএন এর সদস্যসহ রাঙ্গীপাড়া অস্থায়ী পোষ্টের একটি বিশেষ টহল দল বগাচতর ইউনিয়নের ঠেকাপাড়া বউবাজার নামক স্থানে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২৫১ সিএফটি সেগুন ও গামারী গোল কাঠ জব্দ করা হয়।
বনবিভাগ সূত্র জানায়, জব্দকৃত এসব কাঠের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৭৬ হাজার টাকা।
জব্দকৃত কাঠ বনবিভাগ রাঙ্গীপাড়া বিট অফিসে হস্থান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কে বা কাহারা এসব কাঠ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বিজিবি অভিযান টের পেয়ে কাঠগুলি রাস্তার পাশে ফেলে রেখে পাচারকারীরা পালিয়ে যায়।
