নিজস্ব প্রতিবেদক
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত কবি সাইফুল হাসানের দ্বিতীয় কাব্যগ্রন্থ “সমুদ্র স্নান” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে রাঙামাটি শহরের একটি রেস্টুরেন্টে এ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার রাঙামাটি আঞ্চলিক কেন্দ্রের উপ পরিচালক মো: সেলিম, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, রাঙামাটি সাহিত্য পরিষদের সভাপতি কবি হাসান মঞ্জু, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, লেখক শাওন ফরিদ, রাঙাবি থিয়েটারের পরিচালক সোহেল রানা, নাট্যকার মনি পাহাড়ি। অনুষ্ঠানে লিটন দেব’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন কবি সাইফুল হাসান। বক্তব্য রাখেন দৈনিক পার্বত্য চট্টগ্রামের সম্পাদক ফজলে এলাহী।
প্রকাশনা উৎসবে বক্তারা বলেন, কবি সাইফুল হাসান’র কাব্যগ্রন্থ “সমুদ্র স্নান” এসেছে এবারের একুশে গ্রন্থমেলায়। এটি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ। তিনি এ কাব্যগ্রন্থ্যে প্রেম ও দ্রোহের নানান কথা তুলে ধরেছেন। তুলে ধরেছেন জীবন ও জীবিকার কথাও। কবি এমন প্রতিভাবান লেখনি চালিয়ে যাবেন বলেও বক্তারা আশাব্যক্ত করেন।
ঢাকার অমর একুশে গ্রন্থমেলায় এক রঙা এক ঘুড়ি প্রকাশনী থেকে তার এ গ্রন্থ্য প্রকাশিত হয়েছে। এটি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ, প্রথম কাব্যগ্রন্থ “নীল ভালোবাসা”। সেটি প্রকাশ হয় ২০১৯ সালের গ্রন্থমেলায়।
