সৈকত বাবু
বর্ষা মৌসুমে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। বৃহস্পতিবার বিকালে শহরের রুপনগর, শিমুলতলী, মন্ত্রীপাড়াসহ ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি এসব এলাকায় বসবাসকারী লোকজনদের সাথে কথা বলেন এবং ঝুঁকি সম্পর্ক সচেতন করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন, ফায়ার সার্ভিস এ সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এসময় গণমাধ্যমকে বলেন, বর্ষা মৌসুমে ক্ষয়ক্ষতি এড়াতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। মাইকিং করা হচ্ছে নিয়মিত। এলাকার লোকজনদের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা হচ্ছে। বাড়তি বৃষ্টি হলেই যাতে সকলে নিরাপদ স্থানে চলে যায়। পাশাপাশি আশ্রয়কেন্দ্রও প্রস্তুত রাখা হচ্ছে।
Previous Articleমাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা রাঙামাটির ডিসি’র
Next Article রাঙামাটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ
