নিজস্ব প্রতিবেদক
রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি মাদকের বিরুদ্ধে আরো বেশি তৎপরতা বাড়ানোর তাগিদ দেন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মাদক দ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করতে গিয়ে তিনি এই কথা বলেন ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়ার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আরেফিন আজিম।
কর্মশালায় মুল বক্তব্য উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ মজিবুর রহমান পাটোয়ারী। এসময় রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম রাজসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্টনিক্স মিডিয়ার কর্মীরা।
Previous Articleরাঙামাটি বিএনপি’র নেতৃত্বে দীপু-মামুন
Next Article শহরের ঝুঁকিপূর্ণ এলাকা ঘুরে দেখলেন ডিসি
