জয়নাল আবেদীন,কাউখালী
সোমবার ভোর ০৬ টা থেকে শুরু হচ্ছে এক সপ্তাহের জন্য সারাদেশ লকডাউন। আর এই লকডাউন সম্পর্কে জানাতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রচারণা হিসেবে মাইকিং করেছে কাউখালী থানা পুলিশ।
রবিবার সকাল থেকে কাউখালী থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই মাইকিং করা হয়। প্রচারণায় লকডাউনে কি করা যাবে কি করা যাবেনা সরকার কর্তৃক প্রজ্ঞাপন উল্লেখিত বিষয়ে মাইকিং করা হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদ উল্লাহ পিপিএম জানান- করোনা ভাইরাস প্রতিরোধে প্রচারণা সহ সরকারের সকল নির্দেশনা বাস্তবায়নে নির্ভিক কাজ করে যাচ্ছে কাউখালী থানা পুলিশ। জনগনকে সচেতন করতে বরাবরের মত কাজ করে যাবে কাউখালী থানা পুলিশ।
লকডাউনে যা মানতে হবে…
৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত লকডাউন।
সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত খুব জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবেনা।
কাঁচাবাজার খোলা থাকবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
হোটেল রেস্তোঁরায় খাবার গ্রহণ নিষিদ্ধ (তবে বিক্রি করতে পারবে)।
সব ধরনের গণ পরিবহন বন্ধ থাকবে।
