নিজস্ব প্রতিবেদক, লংগদু
রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজার ও মাইনী বাজার এলাকায় মাস্ক পরিধান না করায় ৬ জন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
রবিবার লংগদু উ্পজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুল আবেদীন এর নেতৃত্বে দুপুরে মাইনীমুখ বাজার ও বাইট্টাপাড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় মুখে মাস্ক না পরায় চার ব্যবসায়ীকে আটশত টাকা আর্থিক জরিমানা করেন।
এদিকে সন্ধ্যায় পুনঃরায় বাইট্টাপাড়া বাজারে মুখে মাক্স না পরায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আরো ২ জন ব্যবসায়ীকে এক হাজার টাকা অর্থদন্ড দেন। এসময় সকল জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্কতা অবলম্বন করতে সতর্ক করে দেয় প্রশাসন।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেছে লংগদু থানা পুলিশ
