লংগদু প্রতিনিধি
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লংগদু সরকারি মডেল কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রয়ারি) সকালে কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুসা তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, বায়ান্নের ভাষা আন্দোলনের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয় মাতৃভাষা বাংলা। পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতি নেই যারা ভাষার জন্য জীবন দিয়েছে। ২১ শে ফেব্রুয়ারি আজ পৃথিবী জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মার্যাদা পেয়েছে। একজন বাংলাদেশি হিসেবে এই অর্জন গর্ব ও অহংকারের। পাশাপাশি বাংলা ভাষাকে শুদ্ধভাবে পড়া ও লেখার জন্য আমাদের আরো বেশি সচেতন হতে হবে।
প্রভাষক খোন্দকার হাসান আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রবীন সাংবাদিক এখলাস মিঞা খান, প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক ওসমান গনি, প্রভাষক হারুন অর রশিদ প্রমখ। আলোচনা সভা শেষে প্রভাষক ড. ঈসা কাদেরীর পরিচালনায় বায়ান্নের ভাষা শহিদদের স্মরণে দোয়া ও মোনাজত অনুষ্ঠিত হয়।
Previous Articleরাঙামাটি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
Next Article রাঙামাটিতে শংকর মিশনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী
