মিশু দে
রাঙামাটিতে শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৪তম আবির্ভাব বার্ষিকী, শংকর মিশনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী, শংকর মিশন অনাথ আশ্রমের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান একুশে স্মরণে দুইদিনব্যাপি নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহরের ভেদভেদীস্থ শংকর মিশন পাঙ্গনে ২০ ফেব্রুয়ারি সকালে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দুইদিনব্যাপি অনুষ্ঠানের সূচনা করেন শংকর মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বমীরানন্দ মহারাজ।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় শংকর মিশনের কার্যকরী সভাপতি মৃদুল দত্তের সভাপতিত্বে অতিথি ছিলেন, রাঙামাটি শংকর মিশনের প্রধান উপদেষ্টা স্বপন কান্তি মহাজন, উপদেষ্টা ত্রিদীপ কান্তি দাশ, আশিষ কুমার দে, নিরঞ্জন নাথ, দীলিপ নন্দী।
এতে স্বাগত বক্তব্য রাখেন শংকর মিশন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুব্রত দে, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের সভাপতি স্বপন মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূপেশ দাশ নান্টু।
পরে শংকর মিশনের বার্ষিক প্রকাশনা জ্যোতি দর্শন’র মোড়ক উন্মোচন, ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয় কার্যক্রম ও গীতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
দুইদিনব্যাপি আয়োজনের দ্বিতীয় দিন ২১ফেব্রুয়ারি বিশ্বশান্তি গীতাযজ্ঞ, দীক্ষা প্রদান ও গীতা প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে যজ্ঞানুষ্ঠানের পুরোহিত্য করেন সীতাকু- শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।
শংকর মিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে শংকর মিশন যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
দুইদিনব্যাপি এই আয়োজনে রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় ১০হাজার পূর্ণ্যাথীর সমাগম ঘটে।
