খরিপ-১ মৌসুমে ২০২০-২১ অর্থবছরে আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় রাঙামাটির লংগদুতে ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেল কৃষি উপকরণ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রতিজন কৃষককে ৫ কেজি ধানবীজ, ১০ কেজি এমওপি এবং ২০ কেজি ডিএপি সার প্রদান করা হয়। এছাড়াও শুধুমাত্র বীজ সহায়তা হিসেবে আরো ৩০০জন প্রান্তিক কৃষককে পাঁচ কেজি করে ধানবীজ দেয়া হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে এ প্রণোদনা কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। এ সময় তিনি বলেন, দরিদ্র ও প্রান্তিক কৃষকের জন্য সরকারি সহায়তা চলমান আছে। প্রধানমন্ত্রীর ঘোষনানুযায়ী এক ইঞ্চি পরিমান জমিও খালি রাখা যাবে না। আমাদের উপজেলার বেশিরভাগ আমন চাষ হয় জলেভাঁসা জমিতে। এসব জমিতে ফলনও ভালো হয়। আপনারা অবশ্যই সরকারি সহায়তাকে কাজে লাগিয়ে ফসল উৎপাদনে এগিয়ে আসবেন।’
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ক্যা থোয়াই প্রæ মারমা, ইউপি চেয়ারম্যান আবু নাছির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলামসহ উপসহকারি কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Previous Articleরাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ বিতরণ
Next Article চিকিৎসকদের হাতে পিপিই তুলে দিলো রাঙামাটি স্কাউট
