পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে হত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পৌরসভা, কৃষিফার্ম ও রিজার্ভবাজারসহ বেশ কিছু এলাকায় প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. সাব্বির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক ও অর্থ সম্পাদক মো. সোলাইমান,কাজী জালোয়া,হাবিবুর রহমানসহ সংগঠনটির জেলা নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মো. সোলাইমান বলেন, দেশের এই ক্রান্তিকালে আমরা ঘরে বসে থাকতে পারি না। তাই পার্বত্য এলাকায় পাহাড়ি-বাঙালি অসহায় ও দুস্থ মানুষের পাশে আমরা আছি। আমরা মোট বারো শতাধিক পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করব। সাথে সাথে সরকারের সকল কাজে আমরা সহযোগিতা করে যাব।
অপরদিকে করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবেলায় আজও শহরে চারটি মোবাইল টীম মাঠে কাজ করছে। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় বের হলো তাদের ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যারাই প্রয়োজনে বাজারে আসছেন,তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করে দ্রæত সরে যেতে অনুরোধ জানাচ্ছে এসব মোবাইল টীম।
