বাংলাদেশ স্কাউট ও রোভার স্কাউট, রাঙামাটি জেলার পক্ষ থেকে রাঙামাটি জেলার সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার হাতে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার তুলে দিয়েছে রাঙামাটি জেলা রোভার স্কাউট। স্কাউটের পক্ষে জেলা সম্পাদক নুরুল আবছার এসব সামগ্রী তুলে দেন।
জেলা সিভিল সার্জন এর কার্যালয়ে এসময় আরো উপস্থিত ছিল রাঙামাটি সদর হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর , জেলা স্কাউট এর সম্পাদক বিজন কুমার, বাংলাদেশ স্কাউট এর এডি. মোঃ তারিক, রোভার স্কাউট ও গার্ল ইন রোভার স্কাউটসরা ।।
এসময় জেলা রোভার স্কাউট এর সম্পাদক নুরুল আবছার বলেন, রাঙামাটি জেলায় করোনা ভাইরাসের চিকিৎসা সেবা প্রদানে চিকিৎসকদের নিজস্ব সুরক্ষা নিশ্চিত করতে এবং তাদের উদ্বুদ্ধ করতে পিপিই প্রদান করা হলো।’
বাংলাদেশ স্কাউটের তিন পার্বত্য জেলার এডি.মোঃ তারিক বলেন, ” বাংলাদেশ স্কাউট করোনা ভাইরাস মোকাবেলায় যেসব উদ্যোগ নিয়েছে তার কর্মসূচি মোতাবেক চিকিৎসকদের জন্য হ্যান্ড স্যানিটাইজার ও পিপিই তুলে দেয়া হয়েছে।। এসব পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার বাংলাদেশ স্কাউট এর পক্ষ থেকে এখানে পাঠানো হয়েছে।’
কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ স্কাউট এর নির্দেশনা মোতাবেক সকল কার্যক্রম সম্পাদনা করতে বাংলাদেশ স্কাউট ও রোভার স্কাউটরা প্রস্তুত বলে জানান জেলা স্কাউট এর সম্পাদক।
