লংগদু প্রতিনিধি
রাঙামাটির লংগদুতে বুনোহাতির আক্রমণে একজন বৃদ্ধ নিহত হয়েছে। নিহত আব্দুল মালেক (ভান্ডারী) ৬৫ উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের আমতলীপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, গ্রামের পাশে পাহাড়ে হলুদ ক্ষেতে কাজ করতে গেলে আজ দুপুরে (২.৩০) হঠাৎ বুনো হাতির আক্রমনের শিকার হন আব্দুল মালেক। হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চত করে ভাসান্যাদম ইউপি চেয়ারম্যান হযরত আলী জানান, প্রায় সময় বুনো হাতির পাল গ্রামে ঢুকে পরে। ক্ষেতের ফসল, বসতবাড়ি ও মানুষের উপর আক্রমণ করে ব্যাপক ক্ষতি করছে হাতি। নির্বিচারে বন উজার ও খাদ্য সংকটের কারণে হাতির পাল খাবারের খোঁজে লোকালয়ে অবাধে প্রবেশ করছে।
