সুমন এমন দিনে কই যাস? সুমনের হাসামাখা উত্তর এমনিতে ঘুড়ছি। যা হবে হউক যেথা, যেমন, তেমনই হবে সমস্যা কি। আমি রব আমারই মত করে। দিনে বা রাতে মন চাইলেই একটু হেঁটে আসবো ঘুরে অাসবো আশপাশ থেকে। করোনায় দেশের এমন অবস্থায় কারনে বা অকারনে অনেককে রাস্তায় দেখা যায়। যাদেরকে রাস্তায় দেখা যায় তাদের বেশীরভাগ মানুষেই মুলত কোন কারন ছাড়াই বের হয় শুধু মন চায় বলে। পাড়ার মুখে অনেক মহিলা দাঁড়িয়ে থাকে এই ভেবে বাহিরে কিছু হচ্ছে কিনা তা দেখার জন্য। অনেকে অবশ্য বুঝাতে চায় দেখ আমি বাহিরে ঘুরে বেড়াচ্ছি, পুলিশ আমাকে কিছুই বলছে না, আমি একটা বীর। আবার অন্যদিকে পুলিশের হয়তো লাঠির মার খেয়ে, কান ধরানি খেয়ে আসার সময় এমন ভাব করে যাতে তার কিছুই হয় নি, সে বিশাল কিছু।
যতই সাবধানে বা বাসায় থাকতে বলুক তাদের বের হতেই হবে। পুলিশ যখন এলাকায় এলাকায় অভিযান চালায় মানুষকে ঘরে রাখার জন্য, তখনও কিছু মানুষ বাহির হয় বা উঁকি দেয় পুলিশ কি করছে, তা দেখার জন্য। কোন বাড়ি লকডাউন হয়েছে তাও দেখতে ভীড় করবে অনেকে। করোনা রোগী পাওয়া গেছে সেটি দেখার জন্যও বের হবে। হয়তো করোনা জীবানুটি দেখার জন্যও বের হবে। করোনায় আক্রান্ত দেশ ২০০ পার হয়েছে সেটিও চিন্তা করবে না। বাহিরের বা দেশের পরিস্থিতি যতই খারাপ হউক, বাঙালী বের হবেই কেমন তা দেখার জন্য। যতই নিরাপদে ও আরামে থাকুক নরক দর্শনে যাবেই বাঙালী।
লেখক : সিনিয়র স্টাফ রিপোর্টার,পাহাড়টোয়েন্টিফোর ডট কম ও দৈনিক পার্বত্য চট্টগ্রাম/প্রতিনিধি,দীপ্ত টেলিভিশন
