রাঙামাটি জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিলের মাতা ছকিনা বেগম ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে——রাজেউন)। মৃত্যৃকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বয়সজনিত নানা সমস্যা ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
মঙ্গলবার রাত দুইটায় রাঙামাটি সদর হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। আজ বুধবার দুপুর দুইটায় স্বর্ণটিলা প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাঙামাটির স্বর্ণটিলা কবরস্থানে দাফন করা হবে তাকে।
স্বর্ণটিলা নিবাসী ছকিনা বেগমের অন্য দুই পুত্র বিশিষ্ট ব্যবসায়ি শফিকুল ইসলাম শফি এবং ব্যান্ড শিল্পী শহীদুল ইসলাম রাসেল।
ছকিনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে রাঙামাটি জেলা বিএনপি,পৌর বিএনপি,জেলা যুবদল,পৌর যুবদল,স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, জাসাস, ছাত্রদল,শ্রমিকদলসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পৃথক পৃথক বিবৃতিতে তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Previous Articleশহীদ আবদুল আলীকে স্মরণ রাঙামাটি জেলা প্রশাসনের
Next Article বান্দরবানে করোনায় টমটম চালকের মৃত্যু
