মানিকছড়ি প্রতিনিধি ॥
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট(বিনা), উপকেন্দ্র, খাগড়াছড়ির আয়োজনে এবং চর, উত্তরাঞ্চল ও পাহাড়ি এলাকার উপযোগী ফসলের লাভজনক শস্য ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন এবং শস্য নিবিড়তা বৃদ্ধিকরণ কর্মসূচির অর্থায়নে মানিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে কৃষি প্রশিক্ষণ, মাঠ দিবস ও বিনা-২০ ধান কাটা উদ্বোধন।
বুধবার সকাল থেকে দিনব্যাপি ডলু ব্লকের প্রান্তিক কৃষকদের নিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধায়নে ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কৃষক প্রশিক্ষণ, মাঠ দিবস ও বিনা ধান-২০ কাটা।
উপসহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথের পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি কৃষি বিভাগের উপ- পরিচালক ড. মো. সফি উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু গবেষণা ইন্সটিটিউটের(বিনা) বৈজ্ঞানিক কর্মকর্তা মো. গোলাম মোস্তফা ও অংসিংহ্লা মারমা, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. সালাউদ্দিন কাউসার আফ্রাদ, ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। পরে মাঠ দিবসে বক্তব্য ও বীনা ধান-২০ কাটা উদ্বোধনে অংশগ্রহণ করে পাহাড়ে সৃজিত মাল্টা বাগান পরিদর্শন করেন অতিথিরা।
