রামগড় প্রতিনিধি ॥
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বেলুন ও পায়রা উড়িয়ে আনন্দ র্যালির উদ্বোধন, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে খাগড়াছড়ির রামগড়ে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর আ. লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বিশ্ব প্রদীপ কুমার কার্বারি।
পৌর কাউন্সিলর জসিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, নব নির্বাচিত পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আনোয়ার ফারুক, পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর মোহাম্মদ শামিম, কাউন্সিলর আহসান উল্যাহ, দোলোয়ার হোসেন, আবদুল হক, শ্যামল ত্রিপুরাসহ যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
