নিজস্ব প্রতিবেদক
আর মাত্র ৪৮ ঘন্টা পর, ১৩ নভেম্বর পার্বত্য শহর রাঙামাটিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জেলা সম্মেলনে যোগ দিতে রাঙামাটি পৌঁছেছেন দলটির কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু।
বিএনপির কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ এই সহসভাপতি শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইন্সটিটিউটে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
বৃহস্পতিবার রাঙামাটিতে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় নেতা লে:কর্ণেল (অব) মণীষ দেওয়ান, জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম,সহ সাধারন সম্পাদক এজাজ নবী রেজা, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুছ,জাসাস সভাপতি আবুল হোসেন বালি,যুবদল সভাপতি সাইফুল ইসলাম শাকিল,সাধারন সম্পাদক আবু সাদাত সায়েমসহ বিএনটি ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
