জিয়াউল জিয়া
মহান বিজয় দিবস উপলক্ষে কাপ্তাই হ্রদের বুকে শায়িত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শুক্রবার সকালে নানিয়ারচবে বুড়িঘাটে অবস্থিত বীরশ্রেষ্ঠ লেন্স নায়ক মুন্সি আব্দুর রউফ এর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মো. তরিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, বিজিবি রাঙামাটি সেক্টরের সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলামসহ উদ্ধর্তণ কর্মকর্তারা।
শ্রদ্ধা নিদেবন শেষে রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মো. তরিকুল ইসলাম বলেন, দেশের সাতজন বীরশ্রেষ্ঠের একজন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ শুয়ে আছেন নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে। দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করতে ২৬ মার্চ যুদ্ধ শুরু হলে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এক কোম্পানি সৈন্যের সঙ্গে ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফও ছুটে আসেন পার্বত্য চট্টগ্রামে। এই বুড়িঘাটের চৌকিতে ন্যস্ত হয়ে দায়িত্ব পালন করছিলেন তিনি।
শহীদ মুন্সি আব্দুর রউফের অসীম সাহস ও বীরত্বপূর্ণ পদক্ষেপের ফলে শত্রুবাহিনী মহালছড়িতে মুক্তিবাহিনীর মূল অবস্থানের দিকে অগ্রসর হতে পারেনি। তিনি তাঁর জীবন উৎসর্গ করে কর্তব্যপরায়ণতা ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
তিনি আরও বলেন, তরুন প্রজন্মকে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বীরত্বগাথা এই অর্জন সবার মাঝে তুলে ধরতে হবে। আমরা চাই পর্যটকগণ এখানে ভ্রমণে আসলে দেশের স্বাধীনতা সংগ্রামের এক গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি রাঙামাটির প্রাকৃতিক অপার সৌন্দর্যও উপভোগ করতে পারবে।
