খাগড়াছড়ি প্রতিনিধি
সুর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানিয়ে খাগড়াছড়িতে মহান বিজয় দিবসের দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।
শুক্রবার(১৬ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার সংলগ্ন স্মৃতি সৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ।
এর পর শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সকল সরকারী- বেসরকারী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি স্টেডিয়ামে কুচকাওয়াজ, খেলাধুলার আয়োজন করা হয়েছে।
