বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে দশ দফা দাবীতে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গনমিছিল করেছে। আজ শনিবার সকালে বান্দরবানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাচিং প্রু জেরীর নেতৃত্বে জেলা বিএনপি একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌধুরী মার্কেটস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাচিং প্রু জেরী। অন্যদের মধ্যে জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক মোঃ ওসমান গনি, যুগ্ন সম্পাদক মুজিবুর রশীদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা দৌলতুল কবীর খান, মহিলা দলের সাধারণ সম্পাদক উম্মে কুলছুম লীনা, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক রাশেদ প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে জেরী বলেন, বিএনপি ঘোষিত ১০ দফা দাবী দ্রুত বাস্তবায়নসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ধরপাকর বন্ধ করা হউক এবং অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদাজিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন ও সরকার গঠনসহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।