জিয়াউল জিয়া
কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারে অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে রাঙামাটিতে গণ-মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিরার বিকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরুপা মোড়ে শেষে হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জাসাস জেলা কমিটির সভাপতি মো. কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, যবুদলের ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র জেলা কমিটির সভাপতি দীপেন তালুকদার (দীপু) ও কেন্দ্রীয় বিএনপির উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান।
সমাবেশে বক্তরা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তি দাবি জানানো হয়। বিগত সময়ে মতো এবার এক তরফা নির্বাচন করার পায়তারা করছে সরকার। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচনে হতে দেয়া হবে না। সরকার ভয় পেয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে।
এছাড়া তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, নির্বাচন কমিশন বাতিল করে নিরপেক্ষ কমিশন গঠন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গুম হওয়াদের উদ্ধারসহ আমাদের ১০ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।
Previous Articleচন্দ্রঘোনায় খেলাঘর চট্টগ্রাম উত্তর জেলার ৬ষ্ঠ সম্মেলন
Next Article বান্দরবানে বিএনপির গণ মিছিল
