বান্দরবানে চার দিনব্যাপী নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসন চত্বরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী পণ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম।
এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আরাফাত, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মসূচি পরিচালক পারভিন সুলতানা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী’সহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন ধরণের পণ্যের প্রচার, বাজারজাত করণ এবং জয়ীতা’দের উদ্ভুদ্ধ করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের ২৪টি স্টল স্থান পেয়েছে। মেলা চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকাল চারটা থেকে মেলা চলবে রাত দশটা পর্যন্ত। মেলায় প্রতিদিন সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও রয়েছে।