ইতোমধ্যেই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের ১০ বছর অতিক্রম করা বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা আরো ৫ বছর মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে চূড়ান্ত হওয়া গেজেট নোটিফিকেশনে এই জেলায় আবারো চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে বান্দরবানের সংসদ সদস্য ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরের স্ত্রীর বড় ভাই ক্য শৈ হ্লা কে, যিনি একই সাথে বান্দরবান জেলা আওয়ামীলীগেরও সভাপতি।
এই পরিষদে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন-জেলা শহরের লক্ষীপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর, ক্যসা প্রæ মারমা, সিং ইয়ং ¤্রাে,সত্যজা পানজি ত্রিপুরা,তিং তিং ম্যা, থানচির শৈ হ্লাচিং মারমা, আলীকদমের দুংড়ি মং মার্মা, রোয়াংছড়ির কাঞ্চনজয় তংচঙ্গ্যা, সিংঅং খুমি,নাইক্ষ্যংছড়ির ক্যনে ওয়ান চাক, রুমার জুয়েল বম, লামার শেখ মাহবুবুর রহমান,ফাতেমা পারুল।
Previous Articleখাগড়াছড়ি জেলা পরিষদের দায়িত্ব পেলেন যারা-
Next Article রাঙামাটিতে মানবাধিকার দিবস পালন
