সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পুনর্গঠিত হয়েছে রাঙামাটি,বান্দরবান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। বৃহস্পতিবার বিকালে এই সংক্রান্ত সরকারি গেজেট জারি হয়েছে।
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে গেজেটে সাক্ষর করেছেন উপ সচিব সজল কান্তি বণিক।
পাহাড়টোয়েন্টিফোর ডট কম এর হাতে আসা গেজেট অনুসারে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্রলীগ সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মংসুই প্রæ চৌধুরী অপু।
এবার পুনগর্ঠিত পরিষদে মোট ৭জন নতুন মূখ এসেছেন। এরমধ্যে ১জন চেয়ারম্যান ও ৬জন সদস্য পদে।
সরকার মনোনিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১৪ সদস্যরা হলেন অউপজাতীয় (বাঙ্গালী) কোটায়- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, মানিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার ও মানিকছড়ি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন (নতুন)। বাদ পড়েছেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম। চাকমা কোটায়- জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড. আশুতোষ চাকমা, জেলা আওয়ামীলীগের সদস্য শুভ মঙ্গল চাকমা সুদর্শী (নতুন) ও মহালছড়ি ডিগ্রি কলেজের শিক্ষক নিলোৎপল খীসা (নতুন)। বাদ পড়েছেন জেলা আওয়ামীলীগের নেতা জুয়েল চাকমা ও পানছড়ির সতীশ চাকমা।
ত্রিপুরা সদস্য হিসেবে পরিষদে অন্তর্ভূক্ত হয়েছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক খোকনেশ্বর ত্রিপুরা ও মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা (নতুন)। বাদ পড়েছেন খগেশ্বর ত্রিপুরা। মারমা কোটায় সদস্য হয়েছেন পৌরসভার সাবেক মেয়র মংক্যচিং চৌধুরী, লক্ষীছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেম্রাচাই চৌধুরী ও গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেমং মারমা (নতুন)। অ-উপজাতীয় (বাঙ্গালী) নারী সদস্য হিসেবে জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা শাহিনা আক্তার নতুনভাবে মনোনিত হয়েছেন। এক্ষেত্রে বাদ গেছেন নিগার সুলতানা। উপজাতীয় নারী সদস্য হিসেবে ফের মনোনিত হয়েছেন শতরুপা চাকমা।
Previous Articleরাঙামাটি জেলা পরিষদের দায়িত্ব পেলেন যারা-
Next Article বান্দরবানে আবারো চেয়ারম্যান হলেন ক্য শৈ হ্লা
