৭২তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙামাটি জেলা শাখা। বৃহস্পতিরার বিকাল তিনটায় জেলা শহরের কাঠালতলী জেলা কার্যালয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের রাঙামাটি জেলা সভাপতি ডা. সুপ্রিয় বড়ুয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনির্বাণ বড়ুয়া এবং এতে মুখ্য আলোচক ছিলেন রাঙামাটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন।
এসময় বক্তারা বলেন, ‘পার্বত্য অঞ্চল যেমন খুবই প্রাকৃতিক সৌন্দর্যময়, ঠিক তেমনই এমন এলাকায় যাতে কোনো ভাবেই মানবাধিকার লঙ্গন না হয় সেদিকে সবাইকে নজর রাখতে হবে। দেশের প্রতিটি সচেতন নাগরিকের মানবাধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে।’
অলোচনায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষক তপন কান্তি বড়ুয়া, প্রাইমারি টিচার্স ইনস্টিটিউট রাঙামাটির ইন্সট্রাক্টর শ্যামল বড়ুয়া, মিলন কান্তি চাকমা, জসিম উদ্দিন, জামশেদ আহম্মদ চৌধুরী প্রমুখ।
