পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ রাজশাহী মহানগর শাখা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
পিসিপি রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক জীনিচ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুকুল পাহান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের শিক্ষা সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদ রাজশাহী মহানগর শাখার অর্থ সম্পাদক জেন্টল চাকমা। সম্মেলনে সঞ্চালনা করেন পিসিপি রাজশাহী মহানগর শাখার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিজয় চাকমা।
কাউন্সিলে ২৩ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটিকে শপথবাক্য পাঠ করান পিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি থোয়াইক্যজাই চাক।(বিজ্ঞপ্তি)
