পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্কুলে অধ্যায়নরত ২৫ শিক্ষার্থীকে রাঙামাটি স্টুডেন্ট’স ফোরামের উদ্যোগে শুক্রবার দেওয়া হলো শিক্ষা উপকরণ। ক্ষতিগ্রস্ত এই সমস্ত শিক্ষার্থীরা সবাই রাঙামাটি বি.এ.ডি.সি ভবন এবং রাঙামাটি বেতার কেন্দ্রের আশ্রিত। ভেদভেদি স্থ রেনেসাঁ কোচিং সেন্টারে এদিন বেলা তিন ঘটিকায় এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ক্যালকুলেটর, জ্যামিতি বক্স,খাতা, কলম,পেন্সিল,রুলার,ফাইল দেওয়া হয় তাদের। তা ছাড়াও প্রায় ত্রিশ জন শিক্ষার্থীকে এক মাস নিজেদের উদ্যোগে পড়ানোর দায়িত্ব নিল এই সংগঠন।
বেলা তিনটায় শুরু হওয়া উক্ত শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্টানে অভিভাবক সহ উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ও।রেনাসা কোচিং সেন্টারের এর পরিচালক আমিনুল ইসলাম এবং নাঈম ইসলাম ও এতে উপস্থিত ছিলেন।মূল আয়োজক রাঙামাটি স্টুডেন্ট’স ফোরামের পক্ষ হতে উপস্থিত ছিলেন তৌফিকুল ইসলাম আপন,নূর তালুকদার মুন্না,রিজুয়ান,জহিরুল ইসলাম তন্ময় সহ আরো অনেকেই।
এক প্রশ্নের জবাবে,রাঙামাটি স্টুডেন্ট’স ফোরামের অন্যতম প্রধান সমন্বয়ক তৌফিকুল ইসলাম আপন বলেন,”পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস থেকেই মূলত সৃষ্টি হয় এই সংগঠনের। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়,কলেজে পড়ুয়া ছাত্র রা এক হয়েই এদের জন্য কাজ করে চলেছি।”অন্য আরেক টি প্রশ্নের জবাবে তিনি বলেন,”আমরা ছাত্র।স্ বভাবতই শিক্ষার দিকটাই আমাদের সবচেয়ে বেশি কাছে টানে।অনেকেরই অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে।কিন্তু এদের অনেকেরই পরীক্ষায় ব্যবহারের জন্য প্রয়োজনীয় অনেক শিক্ষা সামগ্রী নেয়।এই বিষয় টা মাথায় রেখেই কিছু শিক্ষার্থীর হাতে আজ আমরা তুলে দিই এই সমস্ত শিক্ষা উপকরণ।”
তিনি আরো বলেন,”অনেকই আছে এখানে যারা পাহাড় ধ্বসের পর থেকে বিভিন্ন কারণে স্কুলে যেতে পারে নি।অনেকেই এই সময়টুকুতে পড়ার সুযোগ পায়নি।তাই আমরা উদ্যোগ নিয়েছি একমাস ব্যাপি তাদের বিনামূল্যে পড়াবো।আর যদি শিক্ষা সম্পর্কিত কোন কিছুর প্রয়োজন হয়,তা দেওয়ার চেষ্টা করবো।”
একজন অভিভাবক পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে জানান,”আমি আমার বাচ্চার পড়াশোনা নিয়ে খুব চিন্তায় ছিলাম। পড়াশোনা এত দিন প্রায় বন্ধই ছিল। বাড়ি ঘর হারিয়ে আশ্রয় কেন্দ্রে,পড়াশোনা টা ও আমার বাচ্চার প্রায় বন্ধের পথে। এই সময়ে এই ধরণের সহায়তা কিছুটা আশার আলো দেখিয়েছে।”
রাঙামাটি এবং চট্টগ্রামে অধ্যায়ন রত বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত রাঙামাটি স্টুডেন্ট’স ফোরাম। পাহাড় ধ্বসে ক্ষতি গ্রস্থ দের জন্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করে এবং বিকাশের মাধ্যমে আর্থিক সহায়তা সংগ্রহ করে এই সংগঠন। ইতোমধ্যে রাঙামাটির বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় বিভিন্ন ভাবে সহায়তা করে চলেছে।

৩ Comments
thank all student
#RSF ?
আবালের মত বারবার কি একটা লেখা লিখেন?
নতুন এই লেখাটি প্রকাশিত হলো,এখনো নতুন লেখা প্রকাশ করেই যাচ্ছেন তো পুরাতন কোনটা প্রকাশ করবেন?