ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে খাগড়াছড়ির দীঘিনালায় মৌন পদযাত্রা এবং মানববন্ধন করা হয়েছে। বৃহষ্পতিবার দীঘিনালার সর্বস্তরের জনগনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টায় কলেজমোড় থেকে শুরু করে মৌন পদযাত্রা উপজেলা পরিষদ এলাকা ঘুরে এসে বঙ্গবন্ধু চত্বরে মানব বন্ধন কর্মসূচি পালন করে। প্রায় শতাধীক শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ মুখে কালো কাপড় বেঁধে কর্মসূচিতে অংশগ্রহন করেছেন।
মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার দাবী জানানো হয়। বক্তব্য রাখেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সুমন চন্দ্রনাথ প্রবীর, দীঘিনালা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুমন, দীঘিনালা ডিগ্রি কলেজের শিখক্ষার্থী সোহানুর রহমান, আয়ুব আলী ও অনুশ্রি চাকমা।
Previous Articleখাগড়াছড়িতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ
Next Article দীঘিনালায় দরিদ্র রোগীর চিকিৎসায় সহযোগিতা
