খাগড়াছড়ির বলপাইয়ে আদামে বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণসহ সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সর্বস্তরের মানুষ মাঠে নেমে এসেছেন। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক আয়োজিত মানবন্ধনে যোগ দেয় জেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের কর্মীরা। তারা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক সেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক এর জেলা সমন্বয়কারি সাংবাদিক চিংমেপ্রু মারমা, সুশাসনের জন্য নাগরিক সুজন এর জেলা সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন আহমেদ, বিশিষ্ট উন্নয়ন সংগঠক মথুরা বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মঞ্চ এর সেক্রেটারি সাংবাদিক আবু দাউদ, দূর্বার নেটওয়ার্ক এর সদস্য নমিতা চাকমা, আলো‘র নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা, বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা সেক্রেটারি সুইচিংথুই মারমা, ওসিসি‘র প্রোগ্রাম অফিসার রুবেল বিশ^াস, বিএমএসসি‘র কেন্দ্রীয় সহ-সভাপতি মংসাই মারমা, টিএসএফ এর সেক্রেটারি নক্ষত্র ত্রিপুরা ও নির্যাতিতা নারী সুমাইয়া আক্তার প্রমূখ।
বক্তারা খাগড়াছড়িতে বুদ্ধি প্রতিবন্ধী নারীর ওপর দলবদ্ধ ধর্ষন এবং ডাকাতির ঘটনায় সকল আসামীকে অবিলম্বে গ্রেফতার এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবী জানান। তারা পার্বত্য চট্টগ্রামেও বিচারহীনতার কারণে নারীর প্রতি সহিংসতা বাড়ছে বলে দাবী করেন। সারাব্যাপী নারী নির্যাতন বন্ধে সরকারকে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহনের আহবান জানান।
এদিকে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) এর উদ্যোগে প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করা হয়।
Previous Articleআমেজ নেই এবারের দুর্গোৎসবে
Next Article ধর্ষণের বিরুদ্ধে দীঘিনালায় মানববন্ধন
