খাগড়াছড়ির দীঘিনালায় দূর্ঘটনা কবলিত দরিদ্র এক রোগীর চিকিৎসার জন্য আর্থীক সহযোগীতা দিয়েছে দীঘিনালা সেনাজোন। বৃহষ্পতিবার সকালে ওই রোগীর হাতে নগদ ১০ হাজার টাকা তোলে দেওয়া হয়।
উপজেলার মধ্যবোয়ালখালি এলাকার মো. চান মিয়ার ছেলে মো. রাকিবুল ইসলামের (২৭) হাতে জোন অধিনায়কের পক্ষে টাকা তোলে দেন জোনাল ষ্টাফ অফিসার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
রাকিবুল ইসলাম জানান, দেড়মাস আগে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করার সময় সিড়ি থেকে পা পিছলে পড়ে গিয়েছিলেন। তখন তাঁর মাথায় থাকা সিমেন্টের বস্তা ঘারের ওপর চাপা পরে। এর পর চিকিৎসা চললেও দারিদ্রতার কারণে পূর্নাঙ্গ চিকিৎসা হচ্ছিলনা। সেনাবাহিনীর এ সহযোগীতা তাঁর চিকিৎসার জন্য অনেক উপকারে আসবে।
Previous Articleধর্ষণের বিরুদ্ধে দীঘিনালায় মানববন্ধন
Next Article ধর্ষনের বিরুদ্ধে একাট্টা ‘হৃদয়ে বাঘাইছড়ি’
