বান্দরবানের থানছি উপজেলায় সীমান্তবর্তী অঞ্চলে অভিযান চালিয়ে নিষিদ্ধ পপি চাষ (আফিম) বাগান ধংস করেছে বিজিবি। বৃহস্পতিবার বলিপাড়া বিজিবি ব্যাটেলিয়ান কমান্ডার লে: কর্ণেল মো: হাবিবুল হাসানের তত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি ও স্থানীয়রা জানায়, জেলার থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী মুরুক্ষ্যং ঝিরি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি স্থানীয় পাহাড়ীদের সহযোগীতায় নিষিদ্ধ পপি (আফিম) চাষ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। খবর পেয়ে বিজিবির তিন্দু ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার মো: মোতালেব এর নেতৃত্বে ১০ জন বিজিবি সদস্য অভিযান চালিয়ে প্রায় ৫’শ বর্গফুটের একটি নিষিদ্ধ পপি (আফিম) বাগান ধংস করেছে। গাছগুলো ধংস করার পর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় বাগানটি। তবে অভিযানের খবর পেয়ে পপি বাগান চাষীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বলিপাড়া বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে: কর্ণেল মো: হাবিবুল হাসান জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে বিজিবি থানচির দূর্গমাঞ্চলে গড়ে তোলা পপি (আফিম) বাগান ধংস করেছে। নিষিদ্ধ পপি চাষ ধংসে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
Previous Articleরুমায় ৪ কাঠুরিয়াকে অপহরণ
Next Article গবাদিপশুসহ আগুনে পুড়লো ৪ বসত
