বান্দরবানের রুমা উপজেলায় ৪ কাঠুরিয়া শ্রমিককে অপহরন করেছে সন্ত্রাসীরা। অপহৃতদের শ্রমিকদের মুক্তিপন বাবদ তাদের সহযোগিদের কাছ থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মুক্তিপন দাবি করেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের পান্তলা এলাকার নাইতং পাড়ার পাশ^বর্তী পাহাড়ে শহরের একজন কাঠ ব্যবসায়ী তত্বাবধানে বাগাানের গাছ কাটছে ১৫ জন শ্রমিক। খবর পেয়ে চাঁদার টাকা না দেয়ায় অস্ত্রধারী সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে ৪ জন গাছ কাটার কাঠুরিয়া শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে। অপহৃতরা হলেন- বান্দরবান শহরের বালাঘাটার বাসিন্দা শ্রমিক মো: নুরুল আলম (৫০), কক্সবাজার জেলার চকরিয়ার বাসিন্দা মো: জমির হোসেন (৪০), চট্রগ্রামের চন্দনাইশ এলাকার বাসিন্দার আহম্মদ কবির (৪৫) এবং মো: আরসার আলী (৩৫)। অপহরণের পর অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহৃতদের শ্রমিকদের মুক্তিপন বাবদ অন্য শ্রমিকদের ফোন করে ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মুক্তিপন দাবি করেছে।
খবর পেয়ে অপহরণের ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ’সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিদর্শণে গেছেন। অপহরণের আগেও অস্ত্রধারী সন্ত্রাসীরা ব্যবসায়ী কাছ থেকে চাদা দাবি করেছিল বলে খবর পাওয়া গেছে।
সেনাবাহিনীর রুমা জোনের অধিনায়ক লে: কর্নেল শাহ্ নেওয়াজ জানান, অপহরনের কথা স্থানিয়দের কাছ থেকে শোনতে পেরেছি। বিস্তারিত তথ্য জানতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী জানান, গ্যালেঙ্গা থেকে ৪ জন কাঠুরিয়া শ্রমিক অপহরণের খবর পেয়েছি। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি। খোঁজ খবর নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন।
Previous Articleনাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার সেনা সদস্য আটক
Next Article থানচিতে নিষিদ্ধ আফিম ক্ষেত ধংস করলো বিজিবি