থানচি প্রতিনিধি ॥
বান্দরবানে থানচি উপজেলা সদর ইউনিয়নের একমাত্র বাজারে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ৫৫ দোকানির মাঝে বান্দরবান জেলা পরিষদ ও বিজিবি সহযোগিতা প্রদান করেছে। বৃহস্পতিবার সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদের নগদ অর্থ, ঢেউটিন সহায়তা বিতরণ করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়া মন্ত্রণালয়ের পরিস্থিতির মোকাবেলা (জিআর) খাতে অর্থায়নে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৮ ব্যাটালিয়ানের যৌথ আয়োজনে বিজিবি চেক পোস্টের হল রুমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের নেতা শৈসাচিং মারমা সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) ৩৮ ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর ফা- মীম আদনান। এতে বিশেষ অতিথি ছিলেন নারী ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, বাজার পরিচালনা কমিটি সভাপতি খামলাই ¤্রাে, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, সাবেক সভাপতি স্বপন কুমার বিশ্বাস, সম্পাদক জয়নাল আবেদীন, আওয়ামী লীগের নেতা মালিরাং ত্রিপুরা, মো. মোহসিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় দোকানদারকে ৩৮ ব্যাটালিয়ান পক্ষে ২ হাজার, জেলা পরিষদ পক্ষে ৫ হাজার মোট ৭ হাজার টাকা নগদ, ও দুই বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়। বুধবার বলিপাড়া বাজার ও একই সাথে ২৫ মার্চ শনিবার থানচি বাজার ভয়াবহ অগ্নিকান্ডে দুই দফা দুইটি বাজারের মোট ১১২টি দোকান পুড়ে ছাই হয়। এতে কমপক্ষে ১০ হতে ১২ কোটি টাকার পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা: আবুল মনসুর জানান, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আপদকালীন থোক বরাদ্দ হতে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদেরকে নগদ তিন হাজার টাকা ও দুইটি করে কম্বল সহযোগিতা করা হয়েছে।
