খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে করোনা প্রতিরোধে ব্যক্তিগত অর্থে ২০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু। শুক্রবার দুপুরে সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশের কাছে আনুষ্ঠানিকভাবে সেগুলো হস্থান্তর করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, ডেপুটি সিভিল সার্জন ডা. মিঠুন চাকমা, জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পূর্ণ জীবন চাকমা, ডা. টুটুল চাকমা, ডা. সনঞ্জিব ত্রিপুরা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সনঞ্জিব ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, বিশিষ্ট ঠিকাদার মো: সেলিম উপস্থিত ছিলেন।
