খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মরাডলু গ্রামের ডলু খাল থেকে এক বৃদ্ধার লাশ উদ্বার করেছে পুলিশ। উলাইউ মারমা (৬৫) নামের ব্যক্তির লাশ খাগড়াছড়ির মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী চাইন্দাউ মারমা প্রকৃত রহস্য উদঘাটনের জন্য একটি মামলা দায়ের করেছেন।
স্ত্রী চাইন্দাউ মারমা জানান, গত ১ জুন বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। ৪ জুন সন্ধ্যায় বাড়ির অদূরে ডলুখাল থেকে দুর্গন্ধ পেয়ে বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়। রাতের মধ্যেই বিকৃত লাশ উদ্বার করা হয়।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
