খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে বিদ্যালয়ের আসার পথে সড়ক দুর্ঘটনায় করুণাময় চাকমা নামে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ির মাইসছড়ি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত করুণাময় চাকমা মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা যায়, সকালে স্কুলে আসার সময় করুণাময় চাকমাকে পিকআপ গাড়ি ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
