নিজস্ব প্রতিবেদক
সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। সোমবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজের উদ্যোগে একটি র্যালি ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্পের মাধ্যমে পরীক্ষা ও পরামর্শ দেয়া হয়।
এতে রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রীতি প্রসুন বড়ুয়া, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক প্রতিনিধি ডা. শওকত আকবর, ডা. মনজ কুমার বড়য়া, ডা. গৌরব দেওয়ান, ডা. মো. রিপনসহ কলেজ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক প্রতিনিধি ডাঃ শওকত আকবর জানান, শহুরে জনসংখ্যার তুলনায় গ্রামাঞ্চলে ডায়াবেটিস রোগী কম দেখা যায়, যা খাদ্য গ্রহণের পার্থক্যের কারণে হতে পারে। এই রোগ প্রতিরোধে শুধু সচেতনতা নয়, জীবনযাত্রার পরিবর্তনও জরুরি। বিশেষজ্ঞদের মতে, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং কম শারীরিক পরিশ্রমের কারণে ডায়াবেটিস রোগীদের শহরে বেশি দেখা যায়।

ডায়াবেটিস একটি প্রতিরোধ ও নিরাময়যোগ্য রোগ। ডায়াবেটিস সম্পর্কে ভালোভাবে জানতে পারলে একে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। ঘরে বসেই ডাযাবেটিক রোগীদের শনাক্ত করা হচ্ছে। লাইফস্টাইলের পরিবর্তন না হলে তা বড় সমস্যা হয়ে দাঁড়াবে।
রাঙামাটি ডায়াবেটিস হাসপাতালের তথ্য অনুযায়ী শহরে তালিকাভূক্ত রোগী প্রায় ৮ হাজার হলেও এই রোগী সংখ্যা আরও কয়েকগুণ বেশি বলে জানায়।
