দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় বেওয়ারিশ একটি গাড়ি (মাইক্রো) পরে রয়েছে। সাদা রংয়ের গাড়িটির নম্বর চট্ট মেট্টো-চ ৫১-১২৫৯। বর্তমানে গাড়িটি দীঘিনালা থানায় পুলিশের হেফাজতে রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এক সপ্তাহ ধরে গাড়িটি পরেছিল সেনাবাহিনীর দীঘিনালা জোনের আওতাধীন ক্যান্টিনের পাশে। এর মধ্যে কোন মালিক না পেয়ে সেনাজোন কতৃপক্ষ গাড়িটি বৃহষ্পতিবার দীঘিনালা থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে।
উল্লেখ্য দীঘিনালা সেনাজোনের আওতাধীন ক্যান্টিনের সামনের সড়ক দিয়েই সাজেকগামী পর্যটকদের যাতায়াত করতে হয়। এমনকি পর্যটকের অনেক গাড়ি ক্যান্টিনে বিরতি দিতে দেখা যায়।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম পেয়ার আহম্মেদ জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কোন ত্রুটি দেখা দেওয়ায় গাড়িটি রেখে যেতে পারে। তবে এক সপ্তাহের বেশি সময় পার হলেও কেউ খোঁজ না করায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং মালিক পক্ষকে খোঁজার চেষ্টা করা হচ্ছে। এছাড়া মালিক পক্ষ চাইলে দীঘিনালা থানায় যোগাযোগ করতে পারে।
