কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলায় অসহায়, ছিন্নমূল, প্রতিবন্ধী ও এতিম বাচ্চাদের জন্য উষ্ণতার পরশ নিয়ে রাতের বেলা রাস্তায় রাস্তায় ছুটে চলেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান। গত মঙ্গলবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত তিনি কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন ও কাপ্তাই ইউনিয়নের বিভিন্ন ছিন্নমূল, অসহায়, শীতার্ত দরিদ্র পরিবারের দুয়ারে দুয়ারে গিয়ে ৪০ জনের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।
বিতরণকালে ইউএনও এই প্রতিবেদককে বলেন, রাতের বেলা প্রকৃতভাবেই বুঝা যায় শীতকালীন মানুষগুলো কিভাবে থাকে। আর সেজন্যই ভালোভাবে শীত জেঁকে বসার আগেই আমরা এ সকল মানুষগুলোর হাতে পৌঁছে দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর এ উষ্ণ উপহার।
