নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন পরিবার পরিকল্পনা সহকারি, পরিবার পরিকল্পনা পরিদর্শক(পুরুষ), অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পরিবার কল্যাণ সহকারি(মহিলা) ও অফিস সহায়ক পদের বিপরীতে স্থগিতকৃত লিখিত পরীক্ষা আগামী ১০ ডিসেম্বর নির্ধারিত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে। এর আগে গত ৮ অক্টোবর পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী প্রেরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা নতুন তারিখে বিষয়টি জানান।
তিনি আরো উল্লেখ করেন, এছাড়া নিরাপত্তা প্রহরী, আয়া, নৈশ প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মী পদের স্থগিতকৃত মৌলিক পরীক্ষা আগামী ১৮, ১৯, ২০ ও ২১ ডিসেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নতুন প্রবেশপত্র প্রার্থীদের ঠিকানায় প্রেরণ করা হয়েছে এবং আগের প্রবেশপত্র বাতিল বলে গণ্য হবে।
