কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামটি সেনা রিজিয়নের অধীন পরিচালিত কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের সদস্যরা অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে। রবিবার কাপ্তাই রাইংখিয়ং বাজার এলাকায় নৌপথে টহল দেয়ার সময় দেশী অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে সেনা সদস্যরা।
সেনাবাহিনী সুত্রে জানা যায়, ব্যাটালিয়নের মেজর আব্দুল্লাহ্ আল-রাজন টহল দেয়ার সময় নৌপথে ৪ জন লোককে সন্দেহ হয়। পরবর্তীতে ঐ ৪ জনকে ডাক দিলে তারা সন্দেহজনক একটি বস্তু পানিতে ফেলে নৌকা হতে পালিয়ে যায়। পরে পানি থেকে বস্তুটি তুলে আনার পর একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া যায়।
পরে কাপ্তাই থানায় এগুলো হস্তান্তর করা হয়।
