খাগড়াছড়ি প্রতিনিধি ॥
সুশাসনের জন্য নাগরিক- সুজন এর খাগড়াছড়ি জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে এডভোকেট নাসির উদ্দিন আহম্মেদকে সভাপতি, ইঞ্জিনিয়ার নির্মল কান্তি দাশকে সাধারণ সম্পাদক ও সাংবাদিক আজিম উল হককে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।
শনিবার বিকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব হলরুমে অনুষ্ঠিত সভায় কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন সুজন এর খাগড়াছড়ি কমিটির সদ্য সাবেক সভাপতি প্রফেসর বোধিসত্ব দেওয়ান।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক দীলিপ কুমার সরকার।
এসময় সুজনের সাবেক জেলা সভাপতি অধ্যক্ষ ড.সুধীন চাকমা, প্রফেসর মধুমঙ্গল চাকমা, একুশে পদকপ্রাপ্ত মথুরা বিকাশ, চেম্বার অব কমার্সের সুদর্শন দত্ত ত্রিপুরা, অধ্যাপক দীলিপ চৌধুরী, সাংবাদিক আজিম উল হক, আবু দাউদ, প্রদীপ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
