কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামটি রিজিয়নের অধীন পরিচালিত কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে অসহায় গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার ব্যাটালিয়ন সদর দপ্তরে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার অসহায়, দুস্থ মেধাবী ১৬ শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল পিএসসি এই সহায়তা তুলে দেন। বিতরণ অনুষ্ঠানে তিনি ভবিষ্যতের মানুষের জন্য সহায়তা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
