চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হয়েছে।
বিশেষজ্ঞদের পরামর্শ আসার পর করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান ‘কঠোর’ লকডাউনের বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধি-নিষেধের সময়সীমা ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হল।
এর আগে গত ১ জুলাই থেকে শুরু হওয়া কঠোর লকডাউনের প্রথম দফার আজ পঞ্চম দিন অতিবাহিত হচ্ছে।
