শুভ্র মিশু
পার্বত্য জেলা রাঙামাটিতে কভিড-১৯ করোনা ভাইরাসের গত ২৪ঘন্টায় ৩০জন নতুন করে পজিটিভ হয়েছেন, যা বছরের সর্বোচ্চ সংক্রমণ বলছে স্বাস্থ্য বিভাগ।
করোনার শুরু থেকে পাহাড়ের এই অঞ্চলে সংক্রমণ কম থাকলে গত কয়েকদিনে সংক্রামনের সংখ্যা দফায় দফায় বাড়ছে। সোমবার নতুন করে গত ২৪ঘন্টায় করোনা পজিটিভ হয়েছেন আরও ৩০জন। যা এই বছরে একদিনে সর্বোচ্চ সংক্রমণ।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সোমবার বিকালে দেয়া তথ্য অনুসারে গত ২৪ঘন্টায় ৯৩জনের নমুনা পরীক্ষা করে ৩০জন পজিটিভ হয়। এর আগে ১লা জুন ১১৯জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে পজিটিভ রিপোর্ট আসে ২৬জনের। যা বছরের সর্বোচ্চ সংক্রমণ ছিল।
সোমবার ৫দিনের ব্যবধানে আবারো সে সংক্রমণের রেকর্ড ভেঙ্গে বছরের সর্বোচ্চ সংক্রমণ হল সোমবার। নতুন করে পজিটিভ হওয়াদের মধ্যে সদরে ১৯জন, বাঘাইছড়ি ১জন, কাউখালি ৩জন, কাপ্তাই ৩জন, নানিয়াচর ১জন, বিলাইছড়ি ১জন, লংগদু ২জন।
জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮২৮জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১৯জন।
রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা সেলের ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল জানিয়েছেন, এই বছর আজকে সর্বোচ্চ পজিটিভ করোনা রোগী পাওয়া গেছে। সঠিক ভাবে স্বাস্থ্যবিধি পালিত না হওয়ার কারণেই হয়তো এই সংক্রমণ বাড়ছে। সকলকে কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।
